কয়েকটি পত্রিকায় বড় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে সমালোচনার মুখে তা স্থগিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ব্যাপারে কিছু ভুল তথ্য ও বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে জানিয়ে সংস্থাটি নিজেদের অবস্থান তুলে ধরেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ইসলামিক ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস অফিসার বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জারি করা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভ্রান্তিকর ও ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, যার ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।
এ বিষয়ে স্পষ্টà¦