রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার তৌহিদী জনতা এ সমাবেশে অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশস্থলে উপস্থিত মুসল্লিরা সাদা টুপি ও পাঞ্জাবিতে সারিবদ্ধভাবে অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। মঞ্চে হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-উলামারা বক্তব্য রাখবেন।
প্রধান দাবিসমূহ:
১. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল।
২. শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ।
৩. ইসলাম ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
৪. ইসলামবিরোধী এনজিও à¦