বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

নারী কমিশনের কিছু সুপারিশ মোটেও সমর্থনযোগ্য নয়: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সুপারিশ মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ এপ্রিল) সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমীর সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগন মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিল করতে হবে।

জামায়াত আমির বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকারঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তবে কোনোভাবেই যাতে এপ্রিল পার না হয়।

জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে।

তাই সরকারকে জনবিরোধী কোনো কাজ না করার আহ্বান জানান জামায়াত আমির।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ