বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের সৌদি আরবে স্বাগত জানিয়ে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান তাদের সম্ভাব্য সবধরনের সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৬ মে) জেদ্দায় ক্রাউন প্রিন্সের সভাপতিত্বে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সৌদি যুবরাজ এ নির্দেশনা দেন।
হজের সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি বলেন, ‘পবিত্র শহর মক্কা, মদিনায় এবং হজযাত্রার সময় আল্লাহর মেহমানদের সেবা করার ক্ষেত্রে কোনো প্রচেষ্টায় ত্রুটি করা যাবে না। এক্ষেত্রে কোনো ধরনের অলসতা করাও উচিত নয়। হজযাত্রীদের জন্য সম্ভাব্য সব সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।’
মন্ত্রিসà¦