ঈদুল আজহার তৃতীয় দিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে অনুষ্ঠিত হলো রেডিয়েন্ট সার্কেলের ব্যতিক্রমী আয়োজন—‘ঈদ আড্ডা ও দ্বীনি আলাপন’। স্থানীয় দারুন নাজাত মাদরাসা প্রাঙ্গণে সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেন রেডিয়েন্ট সার্কেলের সদস্যসহ বিভিন্ন এলাকার তরুণ ও যুবসমাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ও শিক্ষা অনুরাগী ডা. শামসুল আরিফীন পলাশ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের শুরা সদস্য ও পরিচালক মুফতি উমর ফারুক আশিকী। তরুণ প্রজন্মের মাঝে দ্বীনের সঠিক দিশা ছড়িয়ে দেওয়া এবং গঠনমূলক জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রইদুল ইসলাম ও মুফতি আব্দুল্লাহ আল ফারুকী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হালসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর, ইঞ্জিনিয়ার সোহাগ হোà¦