একজন মুসলমানের জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত পদে পদে দোয়ার শিক্ষা রয়েছে। রাসুলুল্লাহ (স.) প্রতিটি কাজে স্বতন্ত্র দোয়া শিক্ষা দিয়েছেন এবং দোয়াগুলো পড়তে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। নিচে প্রতিদিনের প্রয়োজনীয় ৪০টি দোয়া তুলে ধরা হলো।
১. ঘুমানোর দোয়া
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হবো। (বুখারি: ৬৩২৪)
২. ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ ‘আলহামদুলিল্লাহিল্লাজী আহয়া-না বা’দা মা আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর।’ অর্থ: ‘সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান।’ (বুখারি: ৬৩২৪)
৩. টয়লেটে প্রবেশের দোয়া
اللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবায়িছ।’ অর্থ: ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিà¦