বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহারে ওমরাহ করার সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের সাথে দেশেও পালিত হচ্ছে পবিত্র রমজান মাস। এই সময়ে নগদের ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য নগদ নিয়ে এসেছে পবিত্র ওমরাহ পালনের সুযোগ। 

এই ক্যাম্পেইনে অংশ নিতে নগদ ইসলামিক ব্যবহারকারী গ্রাহককে তাদের ওয়ালেট থেকে ন্যূনতম ৩০০০ টাকা লেনদেন করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে পারসন টু পারসন (P2P) লেনদেন ছাড়া ৩০০০ টাকা লেনদেন করতে হবে। 

প্রথম রমজান থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে শেষ রমজান পর্যন্ত। ক্যাম্পেইন শেষে লেনদেনকারীদের মধ্য থেকে বিজয়ীরা পবিত্র ওমরাহ করার সুযোগ পাবেন। বিজয়ী ভাগ্যবান গ্রাহকদের ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকসেবা কেন্দ্র থেকে ফোন করে বিস্তারিত জানানো হবে।

এরকম একটি ক্যাম্পেইনের বিষয়ে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘পবিত্র রমাদান মাসে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা ও লেনদেন নগদ ইসলামিকের মাধ্যমে করলে পবিত্র ওমরাহ পালন করার সুযোগ পেতে পারেন। আমরা এই ক্যাম্পেইনটি চালু করেছি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহান আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার অংশীদার হওয়ার আশায়।’

এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত ও  নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইলে থাকতে হবে। 

ক্যাম্পেইনের আওতাভুক্ত ওমরাহ প্যাকেজ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সেই ব্যক্তিকে এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে গণ্য করা হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ