আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার উদ্যোগে বাকপ্রতিবন্ধীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আল-নূর এডুকেশন কমপ্লেক্সে এই মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল নূর এডুকেশন সেন্টারের মুতাওয়াল্লী ও দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমদ, আল নূর মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতিব মাওলানা ইসহাক নূর, আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, দ্বীনিয়াত বাংলাদেশের দায়িত্বশীল মুফতি নোমান কাসেমীসহ স্থানীয় উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ