শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


যশোরে মাসজুড়ে ইতেকাফে মাওলানা ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা বিশ্বের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়েখ ইব্রাহীম আফ্রিকী বর্তমানে যশোরের সতিঘাটা আশরাফুল মাদারিসে মাসজুড়ে ইতেকাফে রয়েছেন। 

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, রমজানের শুরু থেকে মুসল্লিরা ইতেকাফে অংশ নিয়েছেন। শায়েখ ইব্রাহীম আফ্রিকী আশরাফুল মাদারিসে ঈদুল ফিতরের পর পর্যন্ত থাকবেন। 

সতিঘাটা আশরাফুল মাদারিসের মুহতামিম মাওলানা নাসীরুল্লাহ। এর আগে তিনি ২০২৩ সালে সতিঘাটা আশরাফুল মাদারিসে এতেকাফ করেছিলেন।

 এ বছর ইতেকাফে অংশ নেয়া মুসল্লিদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, যুক্তরাজ্য (লন্ডন) ও সিঙ্গাপুরের ৮০ জন মেহমান রয়েছেন। তারা রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়