শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


গরমে চোখের রোগ এড়াতে করণীয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

কয়েকদিন ধরেই দেশে চলছে তীব্র তাপদাহ। গরমের সঙ্গে বাড়ছে নানান রোগের ঝুঁকি। এই সময়ে অনেকেই অসুস্থ হচ্ছেন। তাই সুস্থ থাকতে বাড়তি সতর্কতা দরকার। আমাদের শরীরের সংবেদনশীল অঙ্গ চোখ। এই আবহাওয়ায় শরীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্নের প্রয়োজন। কিছু সাবধানতা মেনে চলতে হবে গরমে চোখ সুস্থ রাখার জন্য। এ বিষয়ে কথা বলেছেন যশোর চক্ষু ক্লিনিক অ্যান্ড ফেকো সেন্টারের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডা. আহসান কবির। 

বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় গরমকালে চোখের অ্যালার্জি ও ক্ষেত্রবিশেষ চোখ ওঠা রোগে অনেকেই আক্রান্ত হন। অ্যালার্জি সাধারণত শিশুদের বা অল্প বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। ঠিক কী কারণে এমন হয়, তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। এ কারণে আবহাওয়াগত কারণকেই দায়ী করা হয়।

গ্রীষ্মকালে বাতাসে নানা রকম ধুলার ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা, পরাগ বা রেণু ভেসে বেড়ায়। মূলত এ কারণেই অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়। এ রোগের লক্ষণগুলো হলো চোখ খচখচ করা, পানি আসা, চোখ চুলকানি, লাল হয়ে চোখের পাতা ফুলে যাওয়া, সুতার মতো পিচুটি আসা এবং অনেক ক্ষেত্রে চোখে দৃষ্টি ঝাপসাও হতে পারে। এর সঙ্গে যদি জীবাণু সংক্রমিত হয়, তাহলে ঘুম থেকে উঠলে চোখ খোলা যায় না। ময়লা কেতোরে চোখ ভরে à¦