সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

প্রকাশিত হলো মুফতি মাসুম বিল্লাহ ফারুকীর ‘আত-তাদরীব আলাল খিতাব’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আরবি ভাষায় বক্তৃতা ও খুতবা চর্চার জন্য অনন্য সহায়ক গ্রন্থ ‘আত-তাদরীব আলাল খিতাব’ প্রকাশিত হয়েছে। গ্রন্থটির রচয়িতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক ও দাঈ মুফতি মাসুম বিল্লাহ ফারুকী। ভাষাগত শুদ্ধতা, যুক্তিনির্ভরতা ও বর্ণনার সৌন্দর্যে সমৃদ্ধ এ বইটি ইতোমধ্যে আলেম-উলামা, দাঈ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

‘আত-তাদরীব আলাল খিতাব’—যার অর্থ “বক্তৃতার ওপর প্রশিক্ষণ”—এটি আরবি ভাষায় খুতবা ও বক্তৃতার শিল্প, গঠনপ্রণালী, শব্দচয়ন ও আবেগ প্রকাশের ওপর ভিত্তি করে রচিত একটি প্রশিক্ষণমূলক গ্রন্থ। এতে রয়েছে বাস্তব বক্তৃতা চর্চায় সহায়ক ১০০টিরও বেশি খুতবা ও ভাষণ উদাহরণ, যেগুলো সরাসরি মঞ্চে ব্যবহারের উপযোগীভাবে সাজানো হয়েছে।

বইটি প্রসঙ্গে মুফতি মাসুম বিল্লাহ ফারুকী বলেন— “আমাদের দেশে অনেক হাফেজ ও আলিম আছেন, যারা আরবি ভাষা জানলেও মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিতে সংকোচ বোধ করেন। তাদের সেই সংকোচ দূর করতেই এ বই রচনা করেছি—যাতে তারা গঠনমূলক, হৃদয়স্পর্শী ও প্রভাবশালী বক্তৃতা উপস্থাপন করতে পারেন।”

তিনি আরও বলেন— “এটি শুধু প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নয়; বরং অভিজ্ঞ বক্তাদের জন্যও বইটি সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

ঢাকার একটি মাদরাসার মিরাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান— “আমার আরবি খুতবার ভয় কাটিয়ে উঠতে এই বই অনেক সাহায্য করেছে। ভাষার জড়তা ভেঙে দিয়েছে। এটা শুধু বই নয়, এক ধরনের ওয়ার্কশপ।”

সংক্ষিপ্ত তথ্য
বইয়ের নাম: আত-তাদরীব আলাল খিতাব

লেখক: মুফতি মাসুম বিল্লাহ ফারুকী

বিষয়বস্তু: আরবি বক্তৃতা ও খুতবা প্রশিক্ষণ

প্রকাশনা: দারুর রশিদ প্রকাশনী

বইটি বর্তমানে দেশের বিভিন্ন ইসলামি বইমেলায়, মাদরাসা গ্রন্থাগারে এবং অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন : ০১৯২৩-২৭১৮৩৭ (WhatsApp)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ