রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

মাওলানা যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শক্তিমান গদ্যশিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে আটটায় অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম কার্যালয়ে এই পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মাওলানা নাসিম আরাফাত, গ্রন্থকার মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, কথাশিল্পী মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, জ্যেষ্ঠ সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবর, কবি মুনীরুল ইসলাম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, লেখক কাজী সিকান্দার ও উবায়দুল হক খান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন সাংবাদিক আমিন ইকবাল।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা বইটির ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, এই বইটি বাংলা সিরাত সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছে। বিশুদ্ধ বর্ণনা এবং উচ্চাঙ্গের ভাষার বিচারে বইটি সিরাত সাহিত্যে শ্রেষ্ঠত্বের দাবি রাখে।

এ সময় বক্তারা সিরাতগ্রন্থটি মাদরাসার পাঠ্য তালিকায় সংযোজন করতে বেফাকুল মাদারিসিল আরাবিয়াসহ অন্যান্য বোর্ডের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়াও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে বইটি পড়ানোর ব্যবস্থা করতে আহ্বান জানানো হয়।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক জানান, তিনি টানা কয়েক বছর পড়াশোনা এবং একাধারে এক বছর লিখে বইটি সম্পন্ন করেন। এটি তাঁর জীবনের একটি বড় স্বপ্ন ছিল। এই বইটি রচনার মাধ্যমে তিনি লেখালেখির জীবনে তৃপ্তিবোধ করছেন।

বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের কওমি মার্কেটের মেশক প্রকাশন। এটি রকমারি ডটকম ও ওয়াফি লাইফের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া আসন্ন ইসলামিক ফাউন্ডেশনের ইসলামি বইমেলা থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ