রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন দুই সম্পাদকসহ চার গুণীজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি শিক্ষা, দর্শন ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় দুটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ চারজনকে ‘বায়তুশ শরফ স্বর্ণপদক’ দেওয়া হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদকপ্রাপ্তরা হচ্ছেন দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকী।

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এ সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা সোমবার থেকে শুরু হয়েছে। উদ্বোধন করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। এদিন বিকেল ৩টা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ৪৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

পরদিন ২ সেপ্টেম্বর বাদ মাগরিব তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের পরিবেশনায় পাখপাখালির আসর ও ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব শানে মোস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর জুমাবার বাদ মাগরিব আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা। প্রতিদিন সকাল ১০টা থেকে কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পাঁচ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বায়তুশ শরফের ভক্ত-মুরিদানসহ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ