রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

শুক্রবার শীলনের ১২১তম সাহিত্যসভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শীলন বাংলাদেশ-এর ১২১ তম সাহিত্য সভা। সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া কাসেম নানুতাবী ঢাকা এর শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম সম্পাদক, কথা সাহিত্যিক মুফতি হুমায়ুন আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম, চৌধুরীপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি এনায়েত কবির, মারকাজুল ইসলাহ বাংলাদেশের প্রিন্সিপাল মুফতি কাজী সিকান্দার, কাবার পথিক ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মুফতি সাইদুজ্জামান নূর, যাত্রাবাড়ী মাদ্রাসার শিক্ষক মুফতি আহমদ আতিক, লেখক গবেষক ও অনুবাদক মুফতি আবুল ফাতাহ কাসেমী।

পঠিত লেখার উপর আলোচনা পেশ করবেন মাসিক নকিবের সম্পাদক শিশু সাহিত্যিক কবি জিয়াউল আশরাফ। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন কবি নকীব মাহমুদ ও মোবাশ্বির হাসান সাকফি।

শীলন বাংলাদেশ-এর চেয়ারম্যান মাসউদুল কাদির বলেন, প্রায় ২৫ বছর ধরে শীলন বাংলাদেশ সাহিত্য সাংবাদিকতা নিয়ে কাজ করছে। তরুণকে সামনে এগিয়ে যাবার জন্য রসদ তৈরি করে দিচ্ছে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২১ তম সাহিত্যসভা। আমরা তারুণ্যকে গড়বার জন্যই ধারাবাহিকভাবে এই সাহিত্য সভাকে করে যেতে চাই। বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সাহিত্যের বীজ বপণ করে যাব ইনশাল্লাহ। যারা স্বরচিত লেখালেখিতে অভ্যস্ত আপনারা চলে আসুন, নিজেকে শাণিত করতে সাহিত্যসভার বিকল্প নেই। আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ