রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে সিরাত বিষয়ক গ্রন্থের পাঠচক্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে চতুর্থ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

এবারের পাঠচক্রে সিরাত বিষয়ক বিভিন্ন গ্রন্থ আলোচিত হয়। কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে নিজের সিরাত বিষয়ক গ্রন্থ পাঠের অভিজ্ঞতা আলোচনা করেন মুহাম্মাদ মাহফুজ।

তিনি কথাসাহিত্যিক সাব্বির জাদিদের লেখা ‘প্রজ্ঞায় যার উজালা জগৎ’ বই থেকে সিরাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এরপর আলোচনা করেন মুহাম্মাদ আব্দুল্লাহ। তিনি ড. সালমান আল আওদা রচিত মাআল মুস্তফা বই নিয়ে কথা বলেন। বইয়ের বিভিন্ন বৈশিষ্ট্য, সিরাতে নববির বিভিন্ন দিক তাঁর আলোচনায় স্থান পায়।

এরপর কাজী নজরুল ইসলাম রচিত একটি নাতে রাসূল পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান। কাজী নজরুল ইসলাম রচিত সিরাতবিষয়ক কবিতা পাঠ করেন রাশেদ কিরণ। এরপর নিজের পঠিত নববি দর্পণ বই থেকে আলোচনা করেন তামজিদ হাসান আবির। ড. মোহর আলী রচিত সিরাতুন্নবী অ্যান্ড দ্য ওরিয়েন্টালিস্ট বইয়ের আলোকে আলোচনা করেন, নাদিউজ্জামান রিজভী। তিনি ওরিয়েন্টালিস্ট কর্তৃক নবীজির ওপর আরোপিত বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন।

অনুষ্ঠান বিষয়ে অনুভূতি ব্যক্ত করেন মাওলানা আকরাম হুসাইন সাইরাফী এবং সালাহউদ্দীন। পরিশেষে উবাইদুর রহমান খান নদভী রচিত ‘নবীজী কেমন ছিলেন’ বইয়ের আলোকে নবীজি (সা.)-এর সুরত নিয়ে আলোচনা করেন কাজল আহমেদ। তাঁর আলোচনার মাধ্যমেই অনুষ্ঠান সমাপ্ত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শায়খ ইমদাদুল হক, সিদ্দীক হোসেন, মো. মিজানুর রহমান, মো. সোহাগ আলী, মো. মফিজুর রহমান, মুন্না আল মাহদী ও আন নাফি প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ