রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবীর জীবনাদর্শের বিকল্প নেই:  প্রফেসর ড. বেলাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি:

উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার উদ্যোগে আয়োজিত সিরাত সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মো. বেলাল হোসেন বলেছেন, “আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের কোনো বিকল্প নেই। তাঁর দেখানো পথই মানবজাতির জন্য শান্তি ও মুক্তির একমাত্র পথ।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আ ন. ম. আলমগীর হোসাইন এবং সঞ্চালনা করেন ড. আবু সালেহ মামুন।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন:

প্রধান অতিথির বক্তব্যে উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার প্রধান উপদেষ্টা ও বগুড়া সদর আসনের নমিনি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, “সিরাতের আলোকে সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য।

প্রফেসর ড. কামরুল ইসলাম, সভাপতি, চারুকলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া অধ্যাপক নজরুল ইসলাম, টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া অঞ্চল মাওলানা আব্দুল হালিম বেগ, সভাপতি, তালিমুল কুরআন ফাউন্ডেশন, বগুড়া অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, উপদেষ্টা, উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া মাওলানা ফজলুল করিম রাজু, শাইখুল হাদীস, কারবালা মাদ্রাসা, বগুড়াঅধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, বগুড়া জেলা শাখা অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন অ্যাডভোকেট মো. আল-আমিন অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখা মাওলানা সাইদুল ইসলাম ড. মাওলানা আব্দুল বারী রশিদী প্রমুখ

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন ক্বারী জুলকারনাইন রায়হান এবং নাতে রাসূল পরিবেশন করেন মো. আব্দুল্লাহ হিসাম। সেমিনারে হযরত ওলামায়ে কেরাম ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ