আওয়ার ইসলাম ডেস্ক
ইসলামি রাজনীতির মূল ভিত্তি হলো নিজের সময়, শ্রম, মেধা ও সম্পদ কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। দীনের পথে ত্যাগ ও কুরবানি ছাড়া ইসলামি আন্দোলনের সফলতা কল্পনা করা যায় না। ইতিহাসের প্রতিটি যুগে নবী-রাসুল ও তাদের নিষ্ঠাবান অনুসারীদের নিঃস্বার্থ আত্মত্যাগ দীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে।
খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ এসব কথা বলেছেন।
গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ ও নর্থ শাখার যৌথ উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক তারবিয়াহ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে ‘দ্বীনের পথে ত্যাগ ও কুরবানির মহিমা’ শীর্ষক আলোচনা পেশ করেন তিনি।
মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, সাময়িক বাধা-বিপত্তি কিংবা জাগতিক প্রলোভনে আদর্শচ্যুত হওয়া যাবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নবী-রাসূল ও তাঁদের নিষ্ঠাবান অনুসারীদের পথ অনুসরণ করে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের রাজনীতি করতে হবে।
যুক্তরাজ্য সাউথ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে দারসে কুরআন পেশ করেন সাউথ শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা শওকত আলী ও যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম।
এ ছাড়া আলোচনায় অংশ নেন সাউথ শাখার সহসভাপতি মাওলানা হাফিজ সাদিকুর রহমান, হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ এ কে এম আব্দুল কাদির, নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সহসাধারণ সম্পাদক মাওলানা আ.ফ.ম. শুয়াইব, সাউথ শাখার সহসাধারণ সম্পাদক ক্বারী আব্দুল করিম উবায়েদ, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, মাওলানা আতাউর রহমান জাকির, নর্থ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, সাউথ শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা নুরুল আমিন মুন্না, মোহাম্মদ আব্দুল গফুর, লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা নুফাইস আহমাদ, মাওলানা আনিসুর রাহমান, নর্থ শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাইফ, বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, লন্ডন মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমাদ, লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আমিরুল ইসলাম এবং সাউথ এন্ড সী শাখার সভাপতি হাফিজ মাওলানা আশরাফুল মাওলাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
পরিশেষে উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও দ্বীনের বিজয় কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে তারবিয়াহ মাহফিলের সমাপ্তি ঘটে।
আইও/