রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পিআইজের সশস্ত্র শাখা কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের 
পিআইজের সশস্ত্র শাখা কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা

ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে  ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া।

যেসব দেশের কাছে ‘সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে’ কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেনি তাদের উদ্দেশে তিনি বলেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদাঙ্ক অনুসরণ করে আপনাদের কি অস্ত্র সংগ্রহ করার সময় আসেনি? 

আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমির দিকে গমন করো।’ 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ