আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) বিষয়ে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। দেশটির তাইফ বিশ্ববিদ্যালয়ে এ পদোন্নতি পেয়েছেন তিনি।
শায়খ ড. বান্দার বালিলাহ পবিত্র মসজিদে হারামে ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামি জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। ফিকহ বিষয়ে তাঁর এই পদোন্নতি তাঁর একাডেমিক ও গবেষণামূলক কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।