রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

আমিরাতে রমজানে ৯ পণ্যের দাম বাড়ানো যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন রমজানে আরব আমিরাত খুচরা পর্যায়ে ৯টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়েরর পূর্ব অনুমতি ছাড়া বিক্রেতারা এসব পণ্যের দাম কোনোভাবেই বৃদ্ধি করতে পারবে না।

গালফ নিউজের খবর অনুসারে, পণ্যগুলো হলো— রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি এবং আটা।

অর্থ মন্ত্রণালয়ের মূল্য পর্যবেক্ষণ বিভাগের ওই কর্মকর্তা বলেছেন, ভোক্তা পণ্যের দাম নির্ধারণ নীতি বাজারের মূল্য নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজান আসার সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে।

আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি নামের এই কর্মকর্তা আরও বলেছেন, ভোক্তার সব প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে এবং তাদের অবিবেচকভাবে বৃদ্ধি পাওয়া দামে পণ্য কিনতে হচ্ছে না মন্ত্রণালয় তা নিশ্চিত করবে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ