রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ভারত নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাচ্ছে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানে সভাপতি মাওলানা ফজলুর রহমান কাশ্মিরে হামলা ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত তাদের নিরাপত্তা ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাতে চাচ্ছে। 

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনার জেন মেরিট মাওলানা ফজলুর রহমানের বাসভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। এই বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এই বৈঠকে মাওলানা আসজাদ মাহমুদ, মুফতি ইবরার ও তারিকও উপস্থিত ছিলেন। আলোচনায় সাম্প্রতিক পাকিস্তান-ভারত উত্তেজনা এবং এই অঞ্চলে শান্তির বিষয়ে কথাবার্তা হয়।

মাওলানা ফজলুর রহমান বলেন, ভারতের আচরণ দায়িত্বজ্ঞানহীন। দিল্লি নিজের নিরাপত্তা ব্যর্থতার দায় ইসলামাবাদের ওপর চাপাচ্ছে।

জমিয়ত সভাপতি বলেন, নরেন্দ্র মোদি তার রাজনৈতিক অবস্থান রক্ষার জন্য দুই দেশের জনগণকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

মাওলানা ফজলুর রহমান আহ্বান জানান, ব্রিটেন ও আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই বিষয়ে তাদের দায়িত্ব পালন করে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষার প্রশ্নে সরকার ও বিরোধী দল একসঙ্গে আছে, আর জাতি ঐক্যবদ্ধভাবে মোদি সরকারের মোকাবিলা করবে।

সূত্র: উর্দু দৈনিক জং

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ