রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ইসরায়েল রেহাই পাবে না, চূড়ান্ত জবাব আসছে: আয়াতুল্লাহ খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল একটি ভয়াবহ অপরাধ করেছে, এবং সে অপরাধের জন্য তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরান এর ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে।

শনিবার (১৪ জুন) ইরানি টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরায়েল যদি মনে করে যে, একটি হামলা চালিয়ে তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, তবে তারা একটি বড় ভুল করছে। এই হামলার মাধ্যমে ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করেছে।

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ‘চূড়ান্ত জবাব’ আসছে।”

পার্স টুডে রিপোর্ট অনুযায়ী, খামেনি এই ভাষণটি দিয়েছিলেন, ইরানি সামরিক ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির প্রেক্ষাপটে। ভাষণের শুরুতে তিনি নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “কয়েকজন প্রিয় কমান্ডার, দক্ষ বিজ্ঞানী ও নিরপরাধ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য শোকের, তবে একই সঙ্গে এটি গর্বের বিষয় যে, তারা দেশ ও ইসলামের জন্য আত্মদান করেছেন।”

তিনি আরো বলেন, “আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইরানি জাতি জানে কীভাবে শহীদের সম্মান রক্ষা করতে হয়।”

খামেনি তার ভাষণে ইরানের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রস্তুতি সম্পর্কে উল্লেখ করে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সেনাবাহিনীর পাশে রয়েছে।”

তিনি আশ্বস্ত করেন, “ইরান একটি ঐক্যবদ্ধ ও ঈমানদার জাতি। তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। ইসরায়েল ও তার মিত্ররা যদি মনে করে তারা ইরানকে দমিয়ে রাখতে পারবে, তাহলে তারা চরম ভুল করছে।”

খামেনি ধর্মীয় আবেগ ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আল্লাহর ইচ্ছায়, আমরা বিজয় অর্জন করব। ইসরায়েল পরাজিত হবে। ইরানি জাতি কখনো তাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না। আল্লাহ আমাদের সহায় এবং আমরা কোনো ধরনের ত্রুটি করব না।”

শেষে তিনি নিশ্চিত করেন, “ইসরায়েল ও তার মিত্ররা যদি মনে করে, তারা ইরানকে উসকানি দিয়ে পার পেয়ে যাবে, তাহলে তারা ইতিহাস ভুলে গেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ন্যায়বিচার ও আগ্রাসনের অবসান।”

সূত্র: পার্স টুডে

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ