বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

মুসলিমরাই ভারতের শক্তি ও মেরুদণ্ড: মাওলানা মাহমুদ মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার লহরাপুরে দুই দিনব্যাপী প্রাদেশিক কর্মশালা ও জেলা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যের ৫৩টি জেলা থেকে ১৮০ জনের বেশি দায়িত্বশীল ও সংগঠক অংশ নেন। আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী স্থানীয় ও জেলা ইউনিটগুলোকে আরও সক্রিয়, সুসংগঠিত ও কার্যকর করে গড়ে তোলাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

রোববার (১৭ মে) কর্মশালায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) প্রধান মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, যেকোনো সামাজিক ও জাতিগত আন্দোলনের সফলতার মূল ভিত্তি হলো ‘নিষ্ঠা ও আন্তরিকতা’। সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি জেলায় দক্ষ, দায়িত্বশীল ও প্রশিক্ষিত তরুণ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, মুসলমানরা এ দেশের (ভারত) দুর্বলতা নয়, বরং শক্তি ও মেরুদণ্ড। মুসলমান শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে।

তিনি হতাশা, ভয় ও বিভাজন থেকে বেরিয়ে এসে শিক্ষা, সংগঠন, নৈতিকতা, মানবসেবা ও ধারাবাহিক প্রচেষ্টার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

কর্মশালায় আরও বলা হয়, জমিয়তের কার্যক্রম শুধু মসজিদকেন্দ্রিক নয়; বরং সামাজিক সংস্কার, শিক্ষা, সম্প্রীতি, আইনি সচেতনতা, যুব উন্নয়ন, নারী শিক্ষা, মডেল ভিলেজ, ইমাম প্রশিক্ষণ, গণসংযোগ ও সামাজিক সেবার মতো বিভিন্ন ক্ষেত্রেও সংগঠনটি কাজ করছে।

বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু আবেগনির্ভর স্লোগান দিয়ে শক্তিশালী সমাজ বা রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য প্রয়োজন শিক্ষা, সংগঠন, পেশাদারিত্ব, আইনি জ্ঞান, মিডিয়া সচেতনতা এবং মাঠপর্যায়ের বাস্তব কাজ।

সূত্র: ইউএনএ নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ