বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

সফল হজ আয়োজনে অভিনন্দন পেলেন সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি বছরের হজ মৌসুম সফলভাবে সম্পন্ন হওয়ায় সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সৌদ বিন নায়েফকে অভিনন্দন জানিয়েছেন দেশটির শীর্ষ নেতৃত্ব।

মঙ্গলবার (২ জুন) সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পৃথক বার্তায় প্রিন্স আবদুলআজিজকে এ অভিনন্দন জানান। তারা হজ ব্যবস্থাপনায় নিরাপত্তা ও বেসামরিক সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সৌদ বিন নায়েফ হজের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও সেবার সার্বিক তদারকির জন্য গঠিত সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি বার্তায় বলা হয়, দেশি-বিদেশি সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হাজি নির্বিঘ্নে হজ পালন করতে সক্ষম হয়েছেন। কঠিন আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও হাজিদের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

নেতৃত্ব আরও জানায়, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সব বেসামরিক সংস্থার নিবিড় তদারকি ও পরিকল্পনার কারণে হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। হাজিদের সেবা, নিরাপত্তা ও চলাচল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও সমন্বিত ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ