বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

হারামাইনে আজ জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হারামাইন শরিফাইনে আজ শুক্রবার (১৯ জিলহজ ১৪৪৭ হিজরি, ৫ জুন ২০২৬) জুমার নামাজে খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন দুই প্রখ্যাত আলেম। পবিত্র মক্কার মসজিদে হারাম-এ জুমার খুতবা প্রদান করবেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি এবং পবিত্র মদিনার মসজিদে নববি-তে খুতবা প্রদান করবেন শায়খ ড. আহমাদ বিন আলি আল-বুদাইর।

বিশ্ব মুসলিমের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত হারামাইন শরিফাইনের জুমার খুতবা ও ইমামতি মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। প্রতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মুসলিম সরাসরি সম্প্রচার ও অনলাইন মাধ্যমে এসব খুতবা অনুসরণ করে থাকেন।

মসজিদে হারামের অন্যতম জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আল-দাওসারি তার সুমধুর কণ্ঠ, শুদ্ধ তিলাওয়াত এবং প্রভাবশালী বয়ানের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

১৯৮০ সালে সৌদি আরবের খারজ অঞ্চলে জন্মগ্রহণকারী এই আলেম শরিয়াহ বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। দীর্ঘদিন বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব পালনের পর তিনি পবিত্র মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন। তার তিলাওয়াত ও ইসলামি আলোচনা মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

অন্যদিকে মসজিদে নববির সম্মানিত ইমাম ও খতিব শায়খ ড. আহমাদ বিন আলি আল-বুদাইর তার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ, গভীর জ্ঞান এবং সময়োপযোগী খুতবার জন্য সুপরিচিত।

মদিনায় জন্মগ্রহণকারী শায়খ বুদাইর ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। শরিয়াহ, ফিকহ ও ইসলামী আইনশাস্ত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার খুতবাগুলোতে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

আজকের জুমার খুতবায়ও মুসলিম উম্মাহর ঐক্য, তাকওয়া, নৈতিকতা ও ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: হারামাইন শরিফাইন ইনফো

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ