বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কালী সেনার সভাপতি ভূপেশ যোশী দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে কড়া হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। এতে ব্যাপক বিতর্ক ও সাম্প্রদায়িক অস্থিরতার তৈরির আশঙ্কা করছেন স্থানীরা।

বৃহস্পতিবার (৪ জুন) মুসলিম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে ভূপেশ যোশীর এক ভিডিওর বরাত দিয়ে জানানো হয়েছে, ভিডিওতে যোশী সম্প্রতি হিন্দু কিশোর সূর্য চৌহানের হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিযোগ রয়েছে, আসাদ নামের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আসাদ নিহত হয়।

সূত্রের তথ্যমতে,  মুসলমানদের উদ্দেশে যোশী বলেন, ‘জয় শ্রী রাম, দোস্তন, জয় শ্রী রাম। মে দিল্লি কে মুল্লো কু বোলনা চাহতা হু, আমি ওয়ালো, নামাজ পড়না ভুল যাওগে।’

যোশী আরও বলেন, প্রতি মঙ্গলবার—অনেক হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত একটি দিন। দিল্লিজুড়ে যত মসজিদ আছে,সেগুলোতে হনুমান চালিসা পাঠ করা হবে।

ক্রমবর্ধমান ধর্মীয় সংবেদনশীলতার মধ্যে তার এমন মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু ভিডিওটি অনলাইনে ব্যাপক প্রচারিত হয়েছে, তাই প্রশাসন এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে বলে স্থানীরা আশা প্রকাশ করেছেন।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ