শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মাওলানা আ. হাই মুহা. সাইফুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তার ছোট ভাই ডা. নিয়ামতুল্লাহ এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ডা. নিয়ামতুল্লাহ বলেন, মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর শারীরিক অবস্থা ভীষণ নাজুক হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শারীরিক অবস্থা ক্ষণে ক্ষণেই পরিবর্তিত হচ্ছে। প্রেসার ফল করে যাওয়া ডেঙ্গু এখনকার সময়ে এক আতঙ্কের নাম।

এ সময় তিনি সবার কাছে তার শিশকন্যাসহ দ্রুত আরোগ্য এবং পরিস্থিতির উন্নতির জন্য দোয়া চেয়েছেন।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমাসহ এ সপ্তাহের সব মাহফিল বাতিল করা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ