প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণও তাদের ওপর নিষেধাজ্ঞা দেবে। দেশবাসী ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী বলেন, তার দল সংবিধানের ৭ অনুচ্ছেদে বর্ণিত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে প্রধানমন্ত্রী আশা করেন, বিরোধী দলসহ নির্বাচন বানচালের প্রচেষ্টাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। শেখ হাসিনা বলেন, আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান
