শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক পেলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরে আলম,  বিশেষ প্রতিবেদক

শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদকে ভূষিত হলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী। তিনি বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের (বেফাক) এর  প্রধান পরিচালক।  লেখালেখি, সাংবাদিকতা ও গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে।

চট্রগ্রামের বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এই পুরস্কার দিয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে অবস্থিত কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে স্বর্ণপদকে ভূষিত করা হয়। এ ছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে দেওয়া হয় এ সম্মাননা।

মাওলানা নদভী ছাড়াও স্বর্ণপদকপ্রাপ্ত বাকি তিন ব্যক্তি হলেন, আরবি সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, বরেণ্য শিল্পোদ্যোক্তা হিসেবে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম এবং মানবতাবাদী চিকিৎসক হিসেবে সকল শ্রেণির রোগীর কল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ডা. তৈয়ব সিকদার।

সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর ও সংগঠনের সভাপতি শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী। এতে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সংগঠনের সদস্যসহ গুণীজনরা।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ