রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

পেঁয়াজের দাম বেশি রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরমধ্যে রাজধানীতে চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সারা দেশে ৮০ প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের প্রধান আব্দুল জব্বার মণ্ডল গতকাল বলেন, পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে আমরা রাজধানীর বাজারে জোরালো মনিটরিং করছি। গতকাল রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় আড়ত শ্যামবাজারে অভিযান চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযানে এলসি করা আমদানিকৃত ও দেশি পুরাতন পেঁয়াজ পাওয়া না গেলেও নতুন মুড়িকাটা পেঁয়াজ পাওয়া গেছে। এসব পেঁয়াজ আড়তে ১২৫ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ