রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয়-রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন এবং রাশিয়া সশস্ত্র বাহিনীর ৪ জনসহ ৪০ জনের একটি প্রতিনিধি দল রোববার (১৭ ডিসেম্বর) শাহীন হলে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। 


সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময়সহ কিছু সময় অতিবাহিত করেন। বিমান বাহিনী প্রধান ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়াও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 


উল্লেখ্য, ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ ডিসেম্বর এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আগমন করেন। প্রতিনিধি দলের মধ্যে ৩০ জন ভারতীয় ও ২ জন রাশিয়ানসহ মোট ৩২ জন রয়েছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ