শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে থেকে আনন্দমিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় তারা মিছিলে ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।

এসময় চবির শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা অনেক বেশি খুশি। কারণ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। ছাত্র আন্দোলনে তারা নির্বিচারে মানুষ মেরেছে। আমরা চাই সারা দেশ থেকে ছাত্রলীগ ও তার দোসরদের সমূলে উৎখাত হোক। আজকে দেশের সব মিষ্টি শেষ হয়ে যাক, তবুও আনন্দ শেষ না হোক।

তারা বলেন, ২৪–এর বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘ দিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল, কিন্তু এখন তারা আর সেটি পারবে না। আমরা অভ্যূত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ