বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭


১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেই বলে জানানো হয়েছে। একইসাথে জামায়াত-এনসিপি’র জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (১০ ‍জুন) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খেলাফত আন্দোলন কোনো জোটে নেই। বিগত নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবেই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের পূর্বে জুলাই শহীদ ও শাপলা শহীদ পরিবারের পুনর্বাসন ও গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলনে ছিল খেলাফত আন্দোলন। নির্বাচনী সমঝোতা না হওয়ায় কোন জোটে খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে নাই।

তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান জানান।

এ বিষয়ে আজ সকালে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন জোটের মুখপাত্র ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য অটুট রয়েছে। এখন পর্যন্ত কেউ বের হয়ে যাচ্ছে এমন তথ্য আমার কাছে নেই।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ