শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

আজ বায়তুল মোকাররমে প্রথম জুমা পড়াচ্ছেন নতুন খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

সম্প্রতি বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিযুক্ত হয়েছেন মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক। তিনি আজ শুক্রবার বায়তুল মোকাররমে প্রথম জুমা পড়াবেন বলে জানা গেছে।

আওয়ার ইসলামের রিপোর্টার রাকিবুল হাসান সরেজমিন থেকে জানান, মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জুমা পড়াবেন এমন সংবাদে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে ছুটে আসছেন। যার ফলে বায়তুল মোকাররম প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক লেখালেখির জন্য তিনি দেশের গন্ডি পেরিয়ে মসলিম বিশ্বে সুপরিচিত মুখ।

মুফতি মুহাম্মাদ আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন  প্রখ্যাত ইসলামি স্কলার।

বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী ( হাফি.) তার ওস্তাদ।

দেশবরেণ্য এই আলেমকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ করায় উচ্ছ্বসিত সবাই। অনলাইন-অফলাইন সর্বত্র অভিনন্দন জানাচ্ছেন নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। মুফতি মুহাম্মাদ আব্দুল মালেককে জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করায় অভিনন্দন জানিয়েছেন আলেম সমাজ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ