শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি

৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীতছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীত

বিন ইয়ামিন
বিশেষ প্রতিনিধি, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা প্রদান করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার দুইটি।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর ) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ শহীদ পরিবারকে চেক দেয়া হয়।

সভাপতির বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।’

 তিনি আরও বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেয়, তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে এর আগে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ