শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

‘নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মাঝে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য।

ইসলামী বক্তা ও ইমামেরা পারষ্পরিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতিগঠনে নতুন ইতিহাস তৈরী হতে পারে। তিনি আরো বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাঁদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে  মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তৃতা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ