শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাসনাত আবদুল্লাহ

আবারও জাতীয় পার্টিকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয়না।’

স্পষ্টত এই পোস্টে হাসনাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালানোকে ইঙ্গিত করেছেন।

হাসনাতের একই পোস্ট করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমও। ওই পোস্টের কমেন্ট বক্সে হাসনাতকে মেনশন করে সারজিস লিখেন, ‘হাসনাত আবদুল্লাহ মাঝে মাঝে কড়া কথা বলে।’

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার অভিযোগে জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ