মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

‘ডেভিল হান্ট অপারেশন’ চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যতদিন ‘ডেভিলরা’ থাকবে, ততদিন ‘ডেভিল হান্ট অপারেশন’ ‘চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলনে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এটা না পারলে দেশের কোনও উন্নতি হবে না। আমাদের সামনে অগ্রসর হতে বড় সমস্যা হলো দুর্নীতি। সকল স্তর থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।’ 

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি আনা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

সম্মেলনে  জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর আবেদন করেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ