শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সৌদি সরকারের প্রকাশিত তালিকায় এই স্বীকৃতি পেয়েছে দেশটি—যা এক অনন্য অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাব (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানিয়েছে, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার মোট ৬টি দেশের ব্যবস্থাপনা মূল্যায়নের ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করেছে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সৌদি ও বাংলাদেশ—দুই পর্বেই নিবন্ধিত হজযাত্রীরা সুশৃঙ্খলভাবে হজ আদায় করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক।”

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, “সবার সম্মিলিত চেষ্টায় কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এবারের হজ শেষ হয়েছে। কান্নাকাটি, মারামারি বা টিকিট সংকট—কোনোটিই ছিল না।”

সরকারি হিসাবে, রোববার (১৬ জুন) পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী। কেউ একমাস আবার কেউ ৪৫ দিনের জন্য প্রিয়জনদের ছেড়ে গিয়েছিলেন হজে। ফেরার পর তারা জানিয়েছেন, এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষজনক অভিজ্ঞতা হয়েছে তাদের।

এদিকে হজ পালনকালে মৃত্যুর সংখ্যাও ছিল আগের বছরের তুলনায় কম। এখন পর্যন্ত ২৭ জন (নারী ২ জনসহ) হজযাত্রী মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও প্রায় ৩০ জন হাজী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ