শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বৃষ্টি কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ১৬ জুন থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৯ জুন) আবহাওয়া অফিস জানায়, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরও প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, "বর্তমানে উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাপমাত্রাও বর্তমানে অনেক কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।"

তিনি আরও জানান, "দেশজুড়ে বৃষ্টিপাত ২৫ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর কিছু কিছু অঞ্চলে বৃষ্টি কমতে পারে, তবে বর্ষাকালে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে না।"

বৃহস্পতিবার দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলতে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ