শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত রাজনৈতিক দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তবে সংসদের দ্বিকক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি দলগুলো। এই বিষয়টি নিয়ে আগামী রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশন এর অধিবেশনে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন), ফরেন সার্ভিস একাডেমি-তে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরের বিরতির পর আলোচনাটি অনুষ্ঠিত হয়। সংলাপ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদের উচ্চকক্ষ ১০০ সদস্য বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে উচ্চকক্ষের নাম নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুপুরের আলোচনায় এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ সহ অধিকাংশ দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত প্রকাশ করেছে। অন্যদিকে জামায়াত উভয় কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে।

অপরদিকে, বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এবং এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসনে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে সমর্থন জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ