সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

যে কারণে স্থগিত হলো প্রধানমন্ত্রীর ওমরাহ সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদুল ফিতরের পরপরই ওমরাহ পালনে সৌদি আরব যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সম্প্রতি শুরু হওয়া মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হচ্ছে না হলো না প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীরও যাওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার সৌদি আরবে কথা ছিল আমাদের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।

গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরাহয় যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি৷ লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরেন।

বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। সে সময় মা খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। ওমরাহ শেষে তখন তারেক রহমান ফের লন্ডনে ফিরে যান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ