বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন সরকারপ্রধান।

এ সময় প্রধানমন্ত্রী বাবা-মায়ের কবরের পাশে দোয়া দুরুদ পাঠ করেন। পরে বাবা-মায়ের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

বাবা-মায়ের কবর জিয়ারত শেষে বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন তারেক রহমান।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন প্রধানমন্ত্রী। পরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ