বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট একদিনে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের সমস্যা। বিগত ১৭ বছর শতভাগ বিদ্যুৎ দেওয়ার নামে জনগণকে ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছে। এ সময়ে বিদ্যুৎ সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। বরং কুইক রেন্টালের নামে নিজেদের লোকজনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে দিতে স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।
সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা,