নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুপ্ত প্রতিভার বিকাশে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৭’। এ উপলক্ষে প্রতিযোগিতার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা ১৯৮০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামি জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা—এই সাতটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে।