বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে, দেশের সার্বিক নিরাপত্তা ও মানবিক সংকট তত গভীর হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে ফিরিয়ে নিতে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সংকট ঝুলে থাকায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের অপরাধ ও নিরাপত্তাঝুঁকি বাড়ছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ—বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ সতর্কবার্তা দেন।

রোহিঙ্গা সংকটের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রত্যাবাসনের কৌশল নির্ধারণে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা ও মাদক চোরাচালানের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। এর প্রভাব শুধু ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও সার্বিক নিরাপত্তার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সমস্যা হিসেবে দেখছে না; জাতীয় নিরাপত্তার দিক থেকেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই কেবল মানবিক সহায়তা অব্যাহত রেখে সংকটকে দীর্ঘস্থায়ী না করে এর স্থায়ী ও টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য রাখাইনে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মহলের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে হবে।

গোলটেবিল আলোচনায় রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তাঝুঁকি, মানবিক চ্যালেঞ্জ এবং প্রত্যাবাসনের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা হয়। বক্তারা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে বাংলাদেশ, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ