নিজস্ব প্রতিবেদক
সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে হজ পালনকারীদের গাইড হিসেবে নিয়োগ পেতে আগ্রহীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের গাইড হিসেবে দায়িত্ব পালনে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এজন্য হজ পোর্টালে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।
আগ্রহীদের www.haji.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে হজ পোর্টালের নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।
তথ্য বিবরণীতে স্পষ্ট করে বলা হয়েছে, হজ গাইড নিয়োগের জন্য কোনো ধরনের সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহীদে