বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বসেছে জাতীয় সংসদের অধিবেশন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের বৈঠক শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু হয়।

সংসদের কার্যসূচি অনুযায়ী, এটি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ধারাবাহিক বৈঠক। গতকাল মঙ্গলবারের বৈঠক শেষে আজ বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছিল।

গত ২৭ আগস্ট শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে। সোমবারলবার বিকালে বসা অধিবেশনে ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে, সেটি কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। এরপর বুধবার আরও ৬টি কমিটি ঘোষণা করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ