সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সৌদিতে মৃত্যুদণ্ডের এই ঘটনায় ঠিক কী ঘটেছিল এবং কেন আগে থেকে তথ্য জানানো হয়নি? অপরাধ যাই হোক না কেন, বাংলাদেশ বন্ধু হিসেবে জানতে পারতো বলেও মত দেন হুমায়ুন কবির। আর তাই গতকাল (রোববার) ঘটনার বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।