বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুনি-হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।  তিনি আসতে চাইলে ভারতের সঙ্গে যে বন্দী বিনিময় চুক্তি, এর আত্ততায় দেশে ফেরত আসতে হবে।

কেবল টাকার জন্য কোনো ল ফার্ম যদি তার (শেখ হাসিনা) হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়— প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিষ্কার করে ভারতকে বলেছে, বন্দী বিনিময় চুক্তির আত্ততায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সবাই পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিকে যেভাবে হ্যান্ডওভার চাই আমরা, শেখ হাসিনাকেও সেভাবে হ্যান্ডওভার চাই আমরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ